1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বসুন্ধরা সিটিতে STUNNING-এর বিশেষ ফ্যাশন শো
October 12, 2026, 8:23 am
Title :
চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়: মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী সরকার নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাই: মূল কারিগর ব্যাংকেরই তিন কর্মী, গ্রেফতার ৬

বসুন্ধরা সিটিতে STUNNING-এর বিশেষ ফ্যাশন শো

  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬
  • 86 Time View

স্টাফ রিপোর্টার: রাজধানীর অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় শপিংমল বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ আয়োজন। আর এই আয়োজনকে ঘিরে ফ্যাশনপ্রেমীদের জন্য থাকছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড STUNNING-এর বিশেষ পরিবেশনা। রবিবার ( ৪ অক্টোবর) বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে অনুষ্ঠিতব্য এই বিশেষ মেলায় অংশ নেবে STUNNING। মেলায় ব্র্যান্ডটির একটি বিশেষ স্টল থাকবে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ১০ মিনিটের বিশেষ ফ্যাশন র‍্যাম্প শো। র‍্যাম্প শোতে মডেলদের মাধ্যমে STUNNING-এর নির্বাচিত পোশাক ও নতুন কালেকশন উপস্থাপন করা হবে। সমসাময়িক ফ্যাশনধারা, নান্দনিক নকশা ও নতুনত্বের সমন্বয়ে সাজানো পোশাকগুলো এই আয়োজনে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, বসুন্ধরা সিটির ২২ বছর পূর্তির মতো বিশেষ আয়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ফ্যাশনপ্রেমীদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চায় STUNNING। একই সঙ্গে নতুন কালেকশন ও সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফ্যাশন কনসেপ্ট সবার সামনে তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। আয়োজনে STUNNING-এর স্টল ও র‍্যাম্প শো ঘিরে দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST