1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বাবার দোয়া'এমপি শাওনের স্নেহ আর অনুপ্রেরণায় সফল রাজনীতিবিদ শিলা
August 9, 2026, 10:04 am
Title :
সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা নওগাঁ সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি জব্দ

বাবার দোয়া’এমপি শাওনের স্নেহ আর অনুপ্রেরণায় সফল রাজনীতিবিদ শিলা

  • Update Time : বুধবার, মে ২৪, ২০২৩
  • 278 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: বাবার দোয়া আর এমপি শাওনের স্নেহে ও অনুপ্রেরণায় রাজনীতিতে আসা সফল নারী নেত্রী তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শিলা। লালমোহন উপজেলার চরছকিনা এলাকার বিশ্বাস বাড়ির মৃত মোঃ আলমগীর বিশ্বাসের কন্যা কোহিনূর বেগম শিলা লালমোহন হাইস্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে থেকে শিক্ষা জীবন শুরু ২০০৩ সালে লালমোহন গার্লস স্কুল থেকে এসএসসি,২০০৫ সালে করিমুন্নেচ্ছা হাফিজ মহিলা কলেজ থেকে এইচএসসি ও ২০১৬ সালে তেজগাঁও মহিলা কলেজ থেকে ডিগ্রী এবং ২০১৮ সালে উত্তরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষা জীবনেই ২০০৪ সালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১নং ওয়ার্ড গাজী বাড়ির শাহাবুদ্দিনের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তজুমদ্দিন উপজেলা যুবমহিলা লীগের সভাপতি হিসেবে কোহিনূর বেগম শিলা দায়িত্ব পালন করেন। এরপর তজুমদ্দিনের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু পদত্যাগ করলে শূন্য পদে তজুমদ্দিন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হন কোহিনূর বেগম শিলা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্নাঢ্য রাজনীতির চলার পথে বাবার অনুপ্রেরণার পর বর্তমান এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের স্নেহের সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তজুমদ্দিন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতিও কোহিনূর বেগম শিলা। এ বিষয়ে কোহিনূর বেগম শিলা বলেন, আমার প্রয়াত পিতার অনুপ্রেরণার পাশাপাশি মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের আন্তরিক সহযোগী নেতৃত্বের ফলেই আজকের এ অবস্থানে আসা। আশা করি যতদিন বাঁচি ইনশাআল্লাহ মাননীয় এমপি মহোদয়ের পরীক্ষীত কর্মী হিসেবেই রাজনীতি করে যাব। কোহিনূর বেগম শিলা আরো বলেন,রাজনীতি আসার একটাই কারণ রাজনীতির মাধ্যমে সাধারন মানুষের সুখে-দুখে পাশে থাকা যায়। যেটা মাননীয় এমপির নিকট থেকেই বাস্তবিকভাবে দেখেছি। তিনি আরো বলেন, মানুষেরতো স্বপ্নের শেষ নেই, আমার স্বপ্ন হচ্ছে জীবনের শেষ দিন অবধি নীতি আদর্শের মাঝে মানুষের প্রকৃত সেবা নিশ্চিত করা। যাতে কর্মের ফলেই মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST