1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
June 24, 2026, 9:09 pm
Title :
নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান

বোরহানউদ্দিনে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, মে ১২, ২০২৩
  • 295 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: বৃহস্পতিবার ১১ মে বেলা ১২ টায় বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘মোখা মোকাবেলায় ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল। প্রধান অতিথির বক্তব্য আলী আজম মুকুল বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঘূর্ণিঝড় মোখায় যাতে কোন ধরনের ক্ষয়ক্ষতি না হয় সে জন্য ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় সব ধরনের প্রস্ততি সম্পন্ন করতে বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করে যাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,যে কোনো দুর্যোগ এলেই বোরহানউদ্দিনের উপকূলের মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। আগামী ১৩ থেকে ১৫ মে’র মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সে কারনে আগে ভাগেই প্রস্তুতি নেয়া হচ্ছে।বোরহানউদ্দিনের পক্ষিয়া,হাসাননগর ও বড় মানিকা,টগবী উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত করতে বলা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস আসামাত্রই বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে আনতে উপকূলীয় নদীতে নৌকা, ট্রলার প্রস্তুত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া মাইকিং করে উপকূলবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হবে। আশ্রয়কেন্দ্র ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় বোরহানউদ্দিন উপজেলার সরকারি কর্মকর্তাদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকার আহ্বান করেন উপজেলা নিবাহী কর্মকর্তা নওরীন হক। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বোরহানউদ্দিন থানা পুলিশ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সকল ধরনের সহযোগিতা করবে,এ নিয়ে বোরহানউদ্দিন থানা পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে। এছাড়া ও আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা নিবাহী প্রকৌশলী এলজিইডি মাইদুল ইসলাম খান,সহকারি কমিশনার ভূমি মুন্নী ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,প্রানী সম্পদ কর্মকতা ডাঃ কে.এম.আসাদুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST