1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগে মানববন্ধন
July 11, 2026, 2:04 am
Title :
রাণীনগরে ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নওগাঁর পত্নীতলায় ২০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক বেতন-ভাতা বৃদ্ধি ও কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কোটচাঁদপুরে পোস্ট অফিস কর্মীদের স্মারকলিপি প্রদান নওগাঁর পত্নীতলায় ৩ মাদক ব্যবসায়ী পাকড়াও দৌলতপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান টানা ভারী বর্ষণে নওগাঁ শহরে ভয়াবহ জলাবদ্ধতা, চরম দুর্ভোগে জনজীবন সিএমএস এলাকা থেকে হারানো কিশোরের সন্ধানে পরিবার ময়মনসিংহে মাদক ব্যবসায়ীদের মাদক অফিসের মাসুদ ও সালমানের সাথে লেনদেনের অভিযোগ শৈলকুপায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

বোরহানউদ্দিনে জোরপূর্বক অন্যের জমি দখলের অভিযোগে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, মে ১৮, ২০২৩
  • 360 Time View

নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া যায়, আলমগীর মুন্সি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আলমগীর মুন্সী মোঃ নান্টুর ৩১ শতাংশ জমি নিজের বলে দাবি করে। নান্টু বলেন,আলমগীর মুন্সি এভাবে কামেল,হাশেম,গোলাম রহমান,মোকলেছ মুন্সী সহ ৫ জনের জমি দখল করে আছে।তারা সর্বমোট পাঁচজনই বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করে এবং বুধবার বেলা ১২ টায় তারা মক্কার পোল নামক বাজারে মানববন্ধন করেন। নান্টু বলেন,আমরা বহু বছর যাবত আমাদের জমি ভোগ করে আসতেছি এই মর্মে থানায় হাজির হইয়া আলমগীর মুন্সির বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ দায়ের ও করেছি। আমরা সরকারি বন্দোবস্ত দলিল মূলে ফুল কাচিয়া মৌজার ৫৭নং জে.এল ভুক্ত এস.এ ৯১২ নং খতিয়ানের ৩৮৯০/১, ৩৮৯১/১, ৩৮৯৬/১, ৩৮৯৭/১, ৩৮৯৯/১, ৩৯০১/১, ৩৯৩০/১, ৩১৩১/১ নং দাগ ভুক্ত ৩১ (একত্রিশ) শতাংশ জমির মালিক।তিনি জানান,১২ মে সকালে তিনি তার সম্পত্তিতে গেলে অভিযুক্ত ব্যক্তি তাকে মারধর করে।এ বিষয়ে জানতে চাইলে আলমগীর মুন্সি বলেন,আমি কারো জমি দখল করতে চাই না। আমার কাছে ওই জমির দলিল আছে আমি যদি সালিশিতে জমি পাই তাহলে নিব না পাইলে নিব না। নান্টু মিয়া সহ অভিযোগকারি ৫ জন আইনি সহায়তা চেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন,আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি উভয় পক্ষকে ১৯ মে শুক্রবার সমাধানের জন্য ডাকা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST