1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে ৬০ বছর পর আধুনিক লঞ্চ ঘাট টার্মিনাল উদ্বোধন করলেন এমপি মুকুল
May 31, 2026, 6:06 am
Title :
পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় আবু হাসান – এর মৃত্যু এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি

বোরহানউদ্দিনে ৬০ বছর পর আধুনিক লঞ্চ ঘাট টার্মিনাল উদ্বোধন করলেন এমপি মুকুল

  • Update Time : শনিবার, জুন ২৪, ২০২৩
  • 266 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: দীর্ঘ প্রতিক্ষার ৬০ বছর পর উদ্বোধন হলো ভোলার বোরহানউদ্দিন উপজেলার নবনির্মিত আধুনিক লঞ্চঘাট টার্মিনাল। শনিবার (২৪ জুন) দুপুরে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বাস্তবায়নে নবনির্মিত লঞ্চঘাটে ১২০ ফিট লম্বা পল্টুন ও ১২৫ ফুট দৈর্ঘ্যের রাস্তা শুভ উদ্বোধন ঘোষনা করেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আধুনিক এই লঞ্চঘাট এক নজর দেখতে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে শত শত সাধারণ মানুষ। জানা গেছে,স্বাধীনতার পূর্ব থেকে চালু হওয়া এই ঘাটটিতে কোনো পল্টুন না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হতো লঞ্চ যাত্রীদের ৷প্রতিনিয়ত হাটু কোমর পানি অথবা নৌকায় করে লঞ্চে উঠতে হতো কিন্তু এখন থেকে আর সেই দূর্ভোগ থাকছে না। দীর্ঘ প্রায় ৬০ বছর পর পল্টুন পেয়ে প্রান চাঞ্চল্য ফিরে এসেছে সাধারন যাত্রীদের মাঝে ৷ উদ্বোধনের পর স্থানীয় আলতাফ কাজি ও ফারুক মিয়া জানান,পল্টুন হওয়াতে লঞ্চে উঠা নামা করতে আমাদের সুবিধা হয়েছে ৷দীর্ঘ বছর ধরে আমরা কষ্টে ছিলাম ৷ এখন সেটা থেকে মুক্ত হলাম ৷ মুদি ব্যবসায়ী মোঃ রাসেল জানান, আগে ঢাকা থেকে মালামাল আনতে আমাদের অনেক কষ্ট হতো ৷ মালামাল নামাতে গিয়ে অনেক সময় পানিতে পড়ে ভিজে যেত ।এখন পল্টুন হওয়াতে মালামাল আনতে সুবিধা হবে,খরচও অনেক কম হবে ৷ এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো: রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার,উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া,সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা,দেউলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল,ঘাট ইজারাদার সুজন আরিন্দা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST