1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মধ্যরাতে প্রতিবেশী বন্ধুকে মোবাইলে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা
July 28, 2026, 4:12 am
Title :
উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই

মধ্যরাতে প্রতিবেশী বন্ধুকে মোবাইলে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা

  • Update Time : রবিবার, জুলাই ৯, ২০২৩
  • 323 Time View

ফিরোজ আহম্মেদ,,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকায় মধ্যরাতে প্রতিবেশী বন্ধুকে মোবাইলে কল করে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করলো অপর বন্ধু। রোববার মধ্য রাতে ( ৯ জুলাই) পৌর এলাকার ফয়লা মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত মেহেদী হাসান (২৪) হলেন কালীগঞ্জ ফয়লা মাস্টারপাড়া এলাকার সফর আলীর ছেলে। এ ঘটনায় রাতেই ঘাতক বন্ধু আসামী আকরাম হোসেনকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ । এছাড়া আটককৃতের ভাই সাদ্দাম হোসেন পলাতক রয়েছে । আটক আকরাম হোসেন হলেন একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে। এঘটনার ব্যপারে,নিহত মেহেদীর মা সাবিয়া বেগম জানান, তার ছেলের ভিসা-পাসপোর্ট সহ বিমানের টিকিট হয়েগেছে । আর তিন দিন পরে ছেলে মালয়েশিয়া চলে যাবে। কিন্তু তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাদ্দাম ও আকরাম তার ছেলেকে হত্যা করেছে। তিনি তার ছেলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিহত মেহেদীর স্ত্রী আকলিমা বেগম জানান, রাত সাড়ে ১১টার দিকে তার স্বামীর খাওয়া শেষের দিকে একটি ফোন আসে। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পরই তিনি জানতে পারেন প্রতিবেশী আকরামের বাড়িতে পড়ে আছে তার স্বামী। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাদের একটি ৫ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।এছাড়া নিহত মেহেদী আগামী ৩ দিন পর তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তিনি তার স্বামী হত্যার বিচার চান। কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তদন্তের পর বেরিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST