1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে জমি বিরোধে গাছ কেটে নেওয়ার অভিযোগ, আদালতের মামলা চলাকালেই দখলের চেষ্টা
October 12, 2026, 9:58 am
Title :
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়:

মহেশপুরে জমি বিরোধে গাছ কেটে নেওয়ার অভিযোগ, আদালতের মামলা চলাকালেই দখলের চেষ্টা

  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
  • 100 Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে ৪০ বছর ধরে ভোগদখল করা জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং সীমানার বিভিন্ন প্রজাতির ২৫-৩০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ মোঃ কুদ্দুস (৬৬) বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগসূত্রে জানা যায়, বাদী মোঃ কুদ্দুস ১৯৮৬ সালে মহেশপুর সাব-রেজিস্ট্রি অফিসের ৩৬৭৬ নং দলিলমূলে স্থানীয় শরিকদের কাছ থেকে জমি ক্রয় করেন।

দীর্ঘদিন ধরে তিনি নিজ নামে ক্রয়কৃত জমিতে বাড়িঘর নির্মাণ করে গাছগাছালি রোপণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন।

তবে সম্প্রতি একই গ্রামে মৃত মোহাম্মদ মোল্লার ছেলে মোঃ আবু তাহের টেনু, মোঃ আকু, মোঃ বাদশা, মোঃ নছু এবং আব্দুল মালেকের ছেলে হামিদুর রহমান অন্যান্য শরিকদের কাছ থেকে কিছু জমি ক্রয়করে বাদীর ক্রয়কৃত সম্পত্তি দখলের পাঁয়তারা শুরু করে।

​এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে বাদী আদালতে একটি সিআর মামলা (মামলা নং- ৫২৮/২৬) দায়ের করেন,যা বর্তমানে বিচারাধীন।

অভিযোগ রয়েছে, আদালতের মামলা তোয়াক্কা না করে ১৪ সেপ্টেম্বর সকালে বাদী ও তার ছেলে বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা বেআইনিভাবে জমিতে প্রবেশ করে। এ সময় তারা জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে সীমানায় থাকা প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের ২০-২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়।

​ভুক্তভোগী মোঃ কুদ্দুস জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও দাঙ্গাবাজ প্রকৃতির। তারা প্রতিনিয়ত জমি ছেড়ে দেওয়ার জন্য ভয়ভীতি বাড়ি পুড়িয়ে দেওয়া ও প্রানসের হুমকি প্রদান করছে।

বর্তমানে জমি দখলকে কেন্দ্র করে এলাকায় বড় ধরনের আইনশৃঙ্খলা অবনতি ও শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিয়েছে।

​এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আজাদ রহমান জানান, লিখিত অভিযোগটি পেয়েছি। তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST