1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজনকে হত্যার চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা
October 12, 2026, 8:36 am
Title :
চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়: মাটির গানের স্বীকৃতি পেলেন বাউলশিল্পী রুমী সরকার নওগাঁয় ৩৪ লাখ টাকা ছিনতাই: মূল কারিগর ব্যাংকেরই তিন কর্মী, গ্রেফতার ৬

মহেশপুরে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজনকে হত্যার চেষ্টাকারীকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা

  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৬, ২০২৩
  • 336 Time View

আগামীর দর্পণ ডেক্সঃ ঝিনাইদহের মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি এস এম আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টাকারীকে ৭ দিনে মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, সহ-সভাপতি বিএম শামীম, আবুল কাশেম, য যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ওসমান গণি, শামীম খান জনী, পলাশ রহমান ,আশরাফুল আলম ঝন্টু,আলমগীর হোসেন প্রমুখ। বত্তারা বলেন, ৭দিনের মধ্যে মহেশপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি এস এম আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টাকারীকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ৭দিন পর সাংবাদিকদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুশিয়ারি দেওয়া হয়। উল্লেখ্যঃ বালি উত্তোলনের সংবাদ প্রকাশের জের ধরে গত৩০ ইং বুধবার রাতে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজনকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে হামলা চালানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST