1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মাধবপুর বহড়া ইউনিয়নের দলগাঁও পানিতে ডুবে ফুফু ও ভাতিজার মৃত্যু
April 10, 2026, 10:56 pm
Title :
সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁর পত্নী তলায় মাদক সহ একজন আটক মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার নওগাঁয়​ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা অন্ধকারে কয়েক’টি পরিবার: কোটচাঁদপুরে বিদ্যুৎ সংযোগের দাবিতে অসহায় শ্রমিকদের আর্তনাদ। ​ নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত তালম ইউনিয়নের উন্নয়নের রূপকার মোঃ নাজির উদ্দিন প্যানেল চেয়ারম্যান কে পূণরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ

মাধবপুর বহড়া ইউনিয়নের দলগাঁও পানিতে ডুবে ফুফু ও ভাতিজার মৃত্যু

  • Update Time : সোমবার, জুলাই ১৭, ২০২৩
  • 419 Time View

হৃদয় এস এম শাহ্-আলম মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার দলগাঁও গ্রামে পুকুরের পানিতে পড়ে গিয়ে ফুফু ও ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে এই অপমৃত্যুর ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর তাদের লাশ পুকুরে ভেসে ওঠে। সকাল সাড়ে ১২টার দিকে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। মারা যাওয়া দুই জনের মধ্যে একজনের নাম আরিফ মিয়া (৫) এবং অন্য জনের কারিমা আক্তার (৭)। আরিফ মিয়া হবিগঞ্জের মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামের জহির মিয়ার ছেলে এবং একই গ্রামের কারিমা আক্তার নাজির মিয়ার মেয়ে। তারা উভয়ে আপন ফুফু এবং ভাতিজা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ ও কারিমা সোমবার সকালে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরিফ ও কারিমা সকালে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি পানিতে ডুবে দুই জনেরই মৃত্যু হয়েছে। সুরতহাল ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST