1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান
September 9, 2026, 10:25 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
  • 51 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ)-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোটচাঁদপুর শহরের পৌর পাঠাগার মিলনায়তনে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। সভায় মানবাধিকারকে মানুষের মর্যাদা, স্বাধীনতা, ন্যায়বিচার ও সমঅধিকারের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের মূলনীতি বাস্তবায়নে রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে নির্যাতন, বৈষম্য, অন্যায় ও অধিকারবঞ্চনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান আপেল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমির মাস্টার আজিজুর রহমান, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম। আলোচনায় মানবাধিকার সুরক্ষা, নাগরিক অধিকার বাস্তবায়ন এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বক্তারা আরও বলেন, মানবাধিকার শুধু একটি সংগঠনের বিষয় নয়; এটি প্রতিটি মানুষের মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। তাই অধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই। সভায় অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ) কোটচাঁদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় “জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ” থাকার প্রত্যয় ব্যক্ত করে মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST