1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
যথাযোগ্য মর্যাদায় শৈলকুপায় 'আবাইপুর দিবস' পালিত
October 17, 2026, 8:00 am
Title :
নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে এস এ গ্রুপ পানীয় বোতল গুদামজাত করছে চাটখিল পৌরসভা নামে প্রথম শ্রেণির, বাস্তবে তৃতীয় শ্রেণির: ব্যারিস্টার খোকন এমপি যথাযোগ্য মর্যাদায় শৈলকুপায় ‘আবাইপুর দিবস’ পালিত এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু: হাসপাতাল মালিক গ্রেফতার নওগাঁয় মা হয়ে গেলো শ্বাশুড়ি ইউএস চ্যারিটেবল বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

যথাযোগ্য মর্যাদায় শৈলকুপায় ‘আবাইপুর দিবস’ পালিত

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • 32 Time View

। সুজন বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের শৈলকুপায় আবাইপুর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ অক্টোবর বুধবার সকালে আবাইপুর শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর সংলগ্ন দোয়া ও আলোচনা সভার আয়োজন করে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। আলোচনা সভায় শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফরিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান এ্যাড, হুমায়ন বাবর ফিরোজ, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, ওসি (তদন্ত) শাকিল আহমেদ, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সভাপতি মাসুম বাবর হিরো প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আলোচনা অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ স্বীকার করে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST