1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক
September 9, 2026, 10:09 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

  • Update Time : শনিবার, আগস্ট ৮, ২০২৬
  • 153 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

“রক্ত দেওয়ার পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশ বাঁচান এই লক্ষ্য নিয়ে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

শনিনার ( ৮ আগস্ট) বিকালে কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ব্লাড ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বাড়াতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা এক হয়ে গাছে চারা রোপণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার প্রনব কুমার বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মো. মশিউর রহমান।

​এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ ও অর্থ সম্পাদক মেহেদী হাসানসহ অনেকে।

​কর্মসূচিতে নানা ধরনের ফলের ও কাঠের গাছের চারা লাগানো হয়। এ সময় বক্তারা বলেন, রক্তদান যেমন মানুষের জীবন বাঁচায়, তেমনি গাছ লাগানো ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো পরিবেশ তৈরি করে। তাই তারা মানুষকে সমাজসেবার পাশাপাশি গাছ লাগানোর পরামর্শ দেন।

​উপস্থিত সবাই কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন ভালো কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST