
শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নিরাপদ নগরী গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে র্যাব-৫ এর উদ্যোগে একটি উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নওগাঁ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। সভায় র্যাব-৫ এর কর্মকর্তারা বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনগণের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তারা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান। উন্মুক্ত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নাগরিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা র্যাব-৫ এর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
Leave a Reply