1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত
July 28, 2026, 3:10 am
Title :
উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই

সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত

  • Update Time : রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • 20 Time View

।।বাড়িতে উত্তেজিত জনতার অগ্নি সংযোগ সীতাকুণ্ড(চট্টগ্রাম)সংবাদদাতা।। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে গণপিটুনিতে মোঃ নুরুল ইসলাম ইরান(৫০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় উত্তেজিত জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দিলে এতে প্রায় ১৭ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ২৫ জুলাই শনিবার রাত প্রায় দুইটার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ৪ নং মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেরখীল গ্রামে এ ঘটনা ঘটে। সীতাকুন্ড মডেল থানার পুলিশ এ ঘটনায় দুই জনকে আটক করেছে।নিহত ইরান ওই গ্রামের মৃত নুর আহমেদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায় নিহত নুরুল ইসলাম ইরান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন।তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় দুইটি হত্যাসহ চারটি মামলা রয়েছে। এলাকাবাসী জানান,নিহত ইরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। গত ২০ জুলাই রাতে ইয়াবা ব্যবসার বিরোধে ইরানের সহযোগী নাইম (৩০) নামে এক যুবককে তার বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করে গুরুতর আহত করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।নিহত নাঈমের বাবা মো.খোকন বাদী হয়ে ইরানকে প্রধান আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নাঈমের মৃত্যুর পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।শনিবার নাঈমের জানাজা শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী নুরুল ইসলাম ইরান কে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এরপর উত্তেজিত জনতা নিহত ইরানের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিলে আগুনে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে,সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন,ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST