1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
স্কুল সভাপতিকে ফেসবুকে হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি
July 27, 2026, 11:33 pm
Title :
উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই

স্কুল সভাপতিকে ফেসবুকে হুমকির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি

  • Update Time : বুধবার, জুলাই ৫, ২০২৩
  • 328 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ফেসবুক লাইভে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকির অভিযোগে এনে এই জিডি করেছেন মুছাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো.এনামুল হক ভূঁইয়া (৬৯)।

গত মঙ্গলবার ২৭ জুন বিকেলে করা জিডিতে এনামুল হক অভিযোগ করেন, গত ১৪ ও ২১জুন ফেসবুক লাইভে এসে আমার নামে বিভিন্ন আজে বাজে কথা বলে এবং বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধমকি প্রদর্শন করেন। তাঁর ভয় ভীতি প্রদশনের কারণে আমাকে আতঙ্কে দিনাতিপাত করতে হচ্ছে। জানতে চাইলে ভুক্তভোগী এনামুল হক ভূঁইয়া বলেন, ফেসবুক লাইভে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আইয়ুব আলী আমাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। আমি জীবনের নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি। ধানমন্ডি থানায় যাহার জিডি নং- ১৫৪৬। মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আমি এখন গ্রাম আদালতে আছি। ফেসবুক লাইভটি দেখে আমাকে বলবেন। এ বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জিডি হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,ঈদের ছুটিতে থাকায় জিডির তদন্ত করা হয়নি। এখন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST