1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হরিণাকুণ্ডুতে গরিবের সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁইতারা, ১৪৪ ধারা জারি
September 9, 2026, 9:48 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

হরিণাকুণ্ডুতে গরিবের সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁইতারা, ১৪৪ ধারা জারি

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৩
  • 254 Time View

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে গরিবের সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁইতারা চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী। ঘটনাটি ঘটেছে উপজেলার ১ নং জোড়াদহ ইউনিয়নের (জোড়াদহ-হরিশপুর) খালপাড়ার গ্রামে। ঐ এলাকার মৃত বদর উদ্দীনের কন্যা স্বামী পরিতাক্তা কোহিনুর খাতুন (৫২) এঘটনায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঝিনাইদহে ২৩১৪ স্নারকে একটি মামলা করেন। উপজেলার ৮ নং জোড়াদহ মৌজার ২২৯১ আর,এস খতিয়ানের, ৬৪৮৯ আর,এস দাগ নম্বারে ৩৬ শতক জমির মধ্যে ২৬ শতক তন্মধ্যে ০৩ (তিন) শতক জমি বিগত ৭/৮ মাস পূর্বে বিক্রয় করে মোঃ শরিফুল ইসলামের পুত্র শফিয়ার রহমান ওরফে শফি। ক্রয় সুত্রে কোহিনুর খাতুনের (৫২) আর,এস দাগ ৬৪৮৯ নম্বারে ৩৬ শতক জমির মধ্যে ২৬ শতক তন্মধ্যে ০৩ (তিন) শতক জমি ভোগ দখল করে আসছিলেন তিনি। সম্প্রতি অভিযুক্তরা ঐ জমির অবৈধ দখলের পাঁইতারা চালিয়েই খ্যান্ত হয়নি প্রতিনিয়ত দিচ্ছেন প্রাণনাশের হুমকী-ধামকী বলেও দাবী ঐ ভুক্তভোগী স্বামী পরিতাক্তা নারীর। তিনি আরও বলেন ওর ছেলে সামাদ যখন বিদেশে যায় তখন আমার কাছে ১লক্ষ ১০ হাজার টাকায় জমিটা বিক্রি করে। আমি রাস্তায় মাটি কেটে খায়। সেখান থেকে এবং হাঁসমুরগী বিক্রয় করে জমানো টাকা দিয়ে আমি এই জমিটা কিনেছিলাম। আমার টাকার জোর নেই তাই ঐলোক আমার কাছ থেকে জোরপূর্বক এই জমি কেড়ে নিতে চাই। আমি একজন অসহায় নারী। আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। খোঁজ নিয়ে জানা গেছে, স্বামী পরিতাক্তা কোহিনুর খাতুন ঐ বসত ভিটা ক্রয় করে শফিয়ার রহমান ওরফে শফি এর নিকট হতে। ৭/৮ মাস ভোগ দখলের পরে সম্প্রতি আদালতের মাধ্যমে বাংলাদেশ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইনে ৯৬ ধারা মতে (আমানতের) কারণ দর্শানোর নোটিশ করায় শফিয়ারের স্ত্রী নূরজাহান নেছা (৪৬)। ফারুক হোসেব ও জাহাঙ্গির আলমসহ এলাবাসী বলছে লোকটা আসলেই একটা খারাপ লোক। তার ছেলে যখন বিদেশ যাচ্ছিলো তখন আমাদের কাছে কাকু-মাকু করে। তার এহেন পরিস্থিতিতে কোহিনুর খাতুনের নিকট থেকে আমরা এই টাকা নিয়ে জমিটা তার নকট বিক্রয় করে দিয়েছিলাম। পেটে এখন ভাত পড়েছে তাই এখন আবার শফিয়ার ও তার স্ত্রী নূরজাহান দুজন মিলে, কোহিনুর খাতুনের উপর অত্যাচার চালাচ্ছে,আমরা এর সঠিক বিচার চাই। এব্যাপারে অভিযুক্ত জোড়াদহ গ্রামের শফিয়ার ও তার স্ত্রী নূরজাহান নেছার সাথে কথা বলিলে তিনি মারধর ও জমি দখল পাঁইতারার বিষটি সম্পূর্ণ অস্বীকার করেন। বিজ্ঞ আদালতের নোটিশে মামলাটির তদন্তকারী হরিণাকুণ্ডু থানা পুলিশ কর্মকর্তা এএসআই(নিঃ) মোঃ নাসির উদ্দীন বিশ্বাস, ১৭ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে স্বাক্ষাতকালে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজ্ঞ আদালত ঐ জমিতে ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করেছেন। আমি আদালতের নির্দেশে ঘটনাস্থলে গিয়েছিলাম, স্থানীয় জনপ্রতিনিধিকেও বিষটি অবগত করেছি। জমিটা বিক্রয় করেছে শফিয়ার রহমান শফি। যেহেতু মামলাটি আদালতে চলমান আছে, তাই অসহায় স্বামী পরিতাক্তা ঐ কোহিনুর খাতুনকে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে কোনো সহায়তা দিতে সর্বদা প্রস্তুত আছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST