1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
হরিণাকুণ্ডুতে মাতৃত্বকালীন ভাতা'র অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায়,চেয়ারম্যানকে শোকজ
April 10, 2026, 11:28 pm
Title :
সিরাজগঞ্জ–পাবনা সংরক্ষিত আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান নওগাঁর পত্নী তলায় মাদক সহ একজন আটক মহেশপুরে লিবিয়া থেকে ইতালি নেওয়ার প্রলভোন দেখিয়ে জিম্মি করে ১৬ লক্ষ টাকা আদায় করল সীতাকুণ্ডে ওয়েল্ডিংয়ের সময় চালা ধসে ২জন নিহত মহেশপুরে নবম শ্রেণির শিক্ষার্থী গণধর্ষণ মামলার আসামি নয়ন গ্রেপ্তার নওগাঁয়​ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‘পকেট কমিটি’ গঠনের প্রতিবাদে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত কোটচাঁদপুরের সাদিয়া সারা বাংলাদেশে প্রথম দেশসেরা হাফেজাদের রাজকীয় সংবর্ধনা অন্ধকারে কয়েক’টি পরিবার: কোটচাঁদপুরে বিদ্যুৎ সংযোগের দাবিতে অসহায় শ্রমিকদের আর্তনাদ। ​ নওগাঁর বদলগাছিতে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত তালম ইউনিয়নের উন্নয়নের রূপকার মোঃ নাজির উদ্দিন প্যানেল চেয়ারম্যান কে পূণরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ

হরিণাকুণ্ডুতে মাতৃত্বকালীন ভাতা’র অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায়,চেয়ারম্যানকে শোকজ

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩
  • 208 Time View

হরিনাকুন্ডু ( ঝিনাইদহ ) থেকে রাব্বুল হুসাইন ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মা ও শিশু সহায়তা ভাতার অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২২ আগস্ট ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা দৌলতপুর ইউনিয়ন পরিষদে সরেজমিনে তদন্তে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি চেয়ারম্যান আবুল কালামকে এ নোটিশ দেন। জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ‘মা ও শিশু সহায়তা’ (মাতৃত্বকালীন ভাতা) কার্ডের অনলাইন আবেদনে সরকার নির্ধারিত ফি’র ৪০ টাকা ফি’র পরিবর্তে জনপ্রতি অতিরিক্ত ৫শত করে অর্থ আদায় করা হয়। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্দেশে ঐ ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও চেয়ারম্যানের কথিত ‘বিশেষ সহকারী’ ইস্রাফিল হুসাইন এ টাকা আদায় করেন। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগও জমা পড়ে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, মা ও শিশু সহায়তা ভাতা’র অনলাইন আবেদনে অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে একটি লিখতি অভিযোগের প্রেক্ষিতে তাকে কারন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST