1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
২৪ বছরের দণ্ড প্রাপ্ত আসামী কোটচাঁদপুরের রেজাউল ইসলাম পাঠান দামুড়হুদা থানায় আটক
February 19, 2026, 7:19 am
Title :
মেঘনার করালগ্রাসীরা এখন নওগাঁর জনমানুষের দ্বারে দ্বারে নওগাঁয় শিক্ষাঙ্গনে সস্ত্রাশ, রসাতলে শিক্ষার আদর্শ স্থানীয় সরকার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম নওগাঁ সীমান্তে বিজিবি জওয়ানদের জন্য ভেস্তে গেল মদের বড়সড় চালান। সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী।

২৪ বছরের দণ্ড প্রাপ্ত আসামী কোটচাঁদপুরের রেজাউল ইসলাম পাঠান দামুড়হুদা থানায় আটক

  • Update Time : রবিবার, জুন ১৮, ২০২৩
  • 373 Time View

 

সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধিঃ

২৪ বছরের দণ্ড প্রাপ্ত আসামী কোটচাঁদপুরের রেজাউল ইসলাম (পাঠান) দামুড়হুদা থানায় আটক। রবিবার সকালে কোটচাঁদপুর থানা পুলিশে হস্তান্তর করেন তারা।

জানা যায়, কোটচাদপুর পৌর এলাকার আদর্শপাড়ার মৃত মোমিন পাঠানের ছেলে রেজাউল ইসলাম পাঠান। সে ২৪ বছরের কারাদণ্ড প্রাপ্ত মামলার আসামি। পালিয়ে জীবন যাপন করছিল।রবিবার রাতে সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার টহল পুলিশের হাতে আটক হন। খবরটি নিশ্চিত করেছেন ওই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ সাইফুল ইসলাম।তিনি বলেন, গত রাতে থানার উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র ও সালাহউদ্দিন সড়কে টহল দিচ্ছিল। এ সময় মটর সাইকেলে দেখতে পান তাদেরকে। তারা তাদেরকে গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করায় তার পরিচয় জানতে পারেন। খোঁজ পান তাঁর নামে থাকা মামলার। এ সময় হাতে হাতকড়া পরিয়ে রেজাউলকে থানায় আনা হয়। খবর পেয়ে রবিবার সকালে কোটচাঁদপুর থানা পুলিশ তাকে হেফাজতে নেন। পরে তাকে কোটচাঁদপুর থানার একটি ওয়ারেন্টের মামলায় আদালতে সোপর্দ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) গৌরাঙ্গ হরি। তিনি বলেন,আমাদের থানার ওয়ারেন্ট ভূক্ত আসামি রেজাউল ইসলাম (পাঠান)। সে ওই এলাকায় থাকছিল। আমরা খোজ দেয়ার পর দামুড়হুদা থানা পুলিশ তাকে আটক করেন। পরে আমরা হেফাজতে নিয়ে আদালত পাঠিয়ে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST