October 30, 2026, 3:15 pm
Title :
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন, সামগ্রী ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রী শান্তি আক্তার, পেলেন দপ্তর সম্পাদকের দায়িত্ব নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

কেশবপুরে এনজিও সমন্বয় কমিটির বনভোজন অনুষ্ঠিত

  • Update Time : Sunday, September 3, 2023
  • 315 Time View

আজিজুর রহমান( যশোর): কেশবপুর উপজেলা এনজিও সমন্বয় কমিটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা দেবহাটা উপজেলার রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র টি পরিদর্শন ও বনভোজনের উদ্দেশ্যে  কেশবপুর থেকে ৩৫ জনের একটি টিম এনজিও সমন্বয় কমিটির সভাপতি  কেশবপুর উপজেলা নির্বহী  কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের নেতৃত্বে রওনা দিয়ে দুপুর ১২ টায় পর্যটন কেন্দ্রে পৌছায়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমানের বিশেষ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন কেশবপুর উপজেলার এনজিও কর্মকর্তারা। প্রথমে সকলে মিলে পর্যটন কেন্দ্র টি পরিদর্শন করেন। পর্যটন কেন্দ্র টি তে মনোমুগ্ধকর পরিবেশ দেখে সকলে আনন্দিত সাথে সাথে সকলে মিলে সেটি  উপভোগ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর সমাধান এনজিও এর নির্বাহী  পরিচালক রেজাউল করিম। কেশবপুর এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে   প্রধান অতিথি কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন ও বিশেষ অতিথি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ানুর রহমান কে ক্রেষ্ট প্রদান করেন এনজিও সমন্বয় কমিটির পক্ষ থেকে  দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল ও  ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী।  অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন  মুনছুর আলী কেশবপুর এনজিও সমন্বয়ক ও সিনিয়র ম্যানেজার সমাধান কেশবপুর ঐ অনুষ্ঠানে মুনছুর আলীর একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।  সব শেষে খাওয়া দাওয়ার পর্ব, পরবর্তীতে ফুটবল ও ক্রিকেট খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকলে অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST