1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জাতীয় শোকদিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ
May 31, 2026, 5:49 pm
Title :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চাই জলবায়ু সহনশীল বেসরকারি খাত এবং নারীর ক্ষমতায়ন শিশু নারী ও কমিউনিটির উন্নয়নে আমাদের করণীয় ঋতুস্রাব কোনো পাপ নয় এটি প্রকৃতির এক স্বাভাবিক নিয়ম যা মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রেখেছে অসুস্থ মানসিকতা সমাজের জন্য অভিশাপ গণমাধ্যমের গুরুত্ব ও বর্তমান সমাজ পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় আবু হাসান – এর মৃত্যু এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা

জাতীয় শোকদিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক গ্রাহকদের মাঝে গাছের চারা বিতরণ

  • Update Time : বুধবার, আগস্ট ১৬, ২০২৩
  • 307 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নোয়াখালীর চাটখিল গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের আওতাধীন মোহাম্মদপুর, বদলকোট ও পরকোট শাখা গ্রাহকদের মাঝে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। গত মঙ্গলবার ১৫আগষ্ট সকাল ১১টায় উপজেলার মোহাম্মদপুর শাখার রেজ্জাকপুর কেন্দ্র সহ চাটখিল এরিয়া অফিসের আওতাধীন ১০টি শাখার গ্রাহকদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। গাছের চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংক নোয়াখালী যোনাল অফিসের অবলোকন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, মোহাম্মদপুর শাখা ব্যবস্থাপক মোঃ উবায়দুল ইসলাম, সেকেন্ড ম্যানাজার ইয়াকুব আলী সহ শাখার সকল কর্মকর্তারা। অপরদিকে দুপুর ১২টায় উপজেলার বদলকোট শাখার গ্রাহকদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে। চারা বিতরণ ও রোপন করেন গ্রামীন ব্যাংকের চাটখিল এরিয়া প্রোগ্রাম অফিসার খন্দকার মাজেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নোয়াখালী যোনাল অফিসের অবলোকন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, বদলকোট শাখায় ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান, সেকেন্ড ম্যানাজার নূরুল ইসলাম সহ শাখার সকল কর্মকর্তারা। অপরদিকে দুপুর ১টায় উপজেলার পরকোট শাখার উদ্যোগে গ্রাহকদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। উপস্থিত ছিলেন চাটখিল গ্রামীন ব্যাংকের চাটখিল এরিয়া প্রোগ্রাম অফিসার খন্দকার মাজেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানাজার মানিক লাল দে, পরকোট শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহামুদ, পরকোট শাখার সেকেন্ড ম্যানাজার জহির উদ্দিন, সিনিয়র অফিসার কমল চন্দ্র দেবনাথ সহ শাখার সকল কর্মকর্তারা। চাটখিল এরিয়া প্রোগ্রাম অফিসার খন্দকার মাজেদুল ইসলাম বলেন, চাটখিল এরিয়া অফিসের আওতাভুক্ত ১০টি শাখার মাধ্যমে ১লক্ষ৪হাজার৭শত ৫৪টি চারা বিতরণ ও রোপন করা হয়েছে। তিনি আরো বলেন দেশের বায়ূ দেশের মাটি করবো মোরা খাঁটি। গ্রামীণ ব্যাংকের উদ্যোগে দেশে কয়েক কোটি বনজ ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হবে। নোয়াখালীর যোনাল অফিসের অবলোকন কর্মকর্তা বলেন, গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নোয়াখালী যোনাল অফিসের আওতাধীন গ্রাহকদের মাঝে ৯লক্ষ ৬৯হাজার ঔষধী ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST