1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
October 29, 2026, 9:55 am
Title :
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন, সামগ্রী ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রী শান্তি আক্তার, পেলেন দপ্তর সম্পাদকের দায়িত্ব নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

  • Update Time : Wednesday, August 23, 2023
  • 295 Time View

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সদর উপজেলায় ৩ জন, কোটচাঁদপুর উপজেলার ২ জন ও মহেশপুর উপজেলায় ৪জন। গ্রেপ্তারকৃত হলেন- সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইমরান, ছাত্র শিবিরের সমর্থক বায়েজিদ, গান্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমীর আব্দুস সামাদ, মহেশপুর উপজেলা আমীর আব্দুল হাই, নায়েবে আমীর মোঃ ফকির আহম্মদ, মহেশপুর উপজেলা জামায়াত নেতা মাওলানা আলী আহম্মদ, জামায়াত সমর্থক আবু জাফর, কোটচাঁদপুরে কুশনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমীর মোঃশাহ আলম ও কুশনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীর মোঃ আল-আমীন মন্ডল। গ্রেপ্তারকৃতদের ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনা করছে। এরই পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST