1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে ব্যবসায়ী বনাম কৃষক প্রীতি ফুটবল খেলায় সংঘর্ষ নিহত ১ আহত ৩
July 26, 2026, 10:41 pm
Title :
জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা

ঝিনাইদহে ব্যবসায়ী বনাম কৃষক প্রীতি ফুটবল খেলায় সংঘর্ষ নিহত ১ আহত ৩

  • Update Time : শুক্রবার, জুলাই ২১, ২০২৩
  • 506 Time View

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে ব্যবসায়ী বনাব কৃষকদের এক প্রীতি ফুটবল খেলার সময় উভয় পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হলেন মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়ন এলাকার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আবু হানিফ (৩৫)।এছাড়া আহত হয়েছে একই গ্রামের শফিকুল ইসলাম (৬০)তার পুত্র মতিয়ার রহমান সহ মুকুল হোসেনের পুত্র আরিফুল ইসলাম(২৮)। জানাগেছে, শুক্রবার বিকাল ৬টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরো চারজন আহত হন। আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি মেম্বর আব্দুল মালেক গনমাধ্যমকর্মীদের জানান, বিকালে আলামপুর গ্রামে কৃষক বনাম ব্যাবসায়ীদের প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার শেষ পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে খেলোয়াড়দের মাঝে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে দর্শক সারিতে বসে থাকা ব্যক্তিরাও বাদানুবাদে জড়িয়ে পড়ে। লাঠিসোটা, ইটপাটকেল ও লোহার রড নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে আবু হানিফসহ ৫জনকে আহত অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হানিফ মারা যায়। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ রমিজ উদ্দীন জানান, নিহত হানিফের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, সন্ধ্যার পর পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহে নিয়ে গেছে। মহেশপুর থানার ওসি খোন্দকার শামিম উদ্দীন খবর নিশ্চিত করে জানান, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST