1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
October 27, 2026, 9:40 pm
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

  • Update Time : Friday, June 30, 2023
  • 330 Time View

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় থ্রি হুইলার অটোরিকশার যাত্রী উজ্জ্বল হোসেন (৪৫) নামে ১ জনের মৃত্যু ও আহত হয়েছে আরো ২ যাত্রী । শুক্রবার (৩০ জুন)বিকাল ৬ টার দিকে উপজেলার বেজপাড়া নামক স্থানে সড়কে এ দুর্ঘটনা ঘটেছে। জানাগেছে, থ্রি হুইলার অটোরিকশার যাত্রী নিহত উজ্জ্বল হোসেন (৩৭) হলেন শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মমরেজ শেখের ছেলে। এছাড়া আহত মিজানুর রহমান শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামের আবু তালেবের ছেলে। এ ঘটনায় আহত অপর ১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনার ব্যাপারে,কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, শুক্রবার বিকাল ৬ টার দিকে কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শৈলকুপাগামী একটি অটোরিকশা বেজপাড়া এলাকায় বৃষ্টির মধ্যে রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। এতে সেখানে থাকা অটোরিকশার ভিতরে বসে থাকা ৩ যাত্রী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের কালীগঞ্জ ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি সহ চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ঘটনার ব্যপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিকালে বৃষ্টি সময় সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।এতে একজন নিহত সহ তিনজন আহত হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST