1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন ইঞ্জিনিয়ার আবু নোমান
October 26, 2026, 3:01 pm
Title :
চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু

দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন ইঞ্জিনিয়ার আবু নোমান

  • Update Time : Sunday, May 21, 2023
  • 379 Time View
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর জাপান সফরে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সফর সঙ্গী ছিলেন ভোলা ৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার (সিআইপি)। জাপান সফর শেষে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি। ঢাকার বনানীস্থ নিজ রাজনৈতিক কার্যালয়ে লালমোহন-তজুমদ্দিনের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেন, অনেক অপশক্তি আমাদের সাথে মিশে গেছে। এসব অপশক্তি থেকে সাবধানে থাকতে হবে। আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় আসার কারণেই দেশে সমানতালে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশের অগ্রগতির জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া থাইল্যান্ডে চিকিৎসাকালীন সময়ে লালমোহন-তজুমদ্দিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আলেম-উলামাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ইঞ্জিনিয়ার আবু নোমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করেন। এজন্য দলীয় নেতাকর্মী, আলেম-উলামাসহ লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST