
শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মোহব্বত হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পত্নীতলা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পত্নীতলা থানাধীন শাশইল বাজারে অভিযান চালিয়ে মো. মোহব্বত হোসেনকে আটক করা হয়। তিনি নওগাঁর পোরশা উপজেলার চকনামাজু গ্রামের মো. তবিবর মন্ডলের ছেলে। পুলিশের দাবি, আটকের পর তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত মো. মোহব্বত হোসেনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply