1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
প্রতারকের প্রতিদান
July 27, 2026, 11:08 pm
Title :
উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই

প্রতারকের প্রতিদান

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
  • 456 Time View

মাহফুজা জামান

ভোরের শিশির জমা পাতায় পাতায়
লিখেছি নামটা এই মনের খাতায়।
ঘাসের উপরে হেঁটে যাবো কিছুক্ষণ
শিশির ছোঁয়া পায়ে জাগে শিহরণ।

পায়েলের শব্দে চকিত চাহনি চোখ
মায়াভরা পিছুটান করি উপভোগ।
চারিদিকে সবুজের হাতছানি ডাকে
মনের উঠোনে আলপনা আঁকে।

বিহ্বল করে দেয় অনুভবে অনুভূতি
তাহারে ঘিরিয়া কতো মধুর স্মৃতি।
কণ্ঠস্বর গেয়েছে সুরে পুরোনো গান
গান গানে ভাঙ্গে যদি অভিমান।

পেয়ে হারানোর ভয়ে না-পাওয়া সুখ
জমিয়ে অভিমান বেঁধেছে অসুখ।
বুকের ব্যাথারে সবাই হৃদরোগ ডাকি
অভিনয়ে প্রেম নয় প্রেমের ফাঁকি।

ঠকিয়ে জিতে গেছে প্রতারক প্রেমিক
আনন্দে খেয়েছে হাজারো প্যানিক।
তোমাকেও পেতে হবেই দান প্রতিদান
প্রতারণা পেয়ে ভাঙ্গে ভুলেরও দান।

অভিযোগ নাই কিছু বা নাই অভিশাপ
তারেও প্রতিদান দানিবে তার পাপ।
ছাড়েনা কখনো যে তার বাপেরে পাপ
ঘুরে-ফিরে আসবেই সেই অভিশাপ।

পারতো সঠিক চলিও জীবনের বাঁকে
প্রতারণা করিওনা পথেরো ফাঁকে।
ঠকিয়ে যায়না জেতা থাকি এ বিশ্বাসে
ফিরিয়া আসে প্রতিদান অবশেষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST