1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বাঘায় বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ।
August 10, 2026, 1:07 pm
Title :
নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত জীবননগরে প্রতিপক্ষের হামলার অভিযোগ, নারী-শিশুসহ পরিবারের ৭ জন আহত হাসপাতালে ভর্তি, কিন্তু ওষুধ সব বাইরে থেকে — প্রশ্ন তুলছেন রোগীরা নওগাঁয় ধর্ম ত্যাগ করায় কন্যা কে ত্যাজ্য ঘোষণা

বাঘায় বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ।

  • Update Time : রবিবার, মে ৭, ২০২৩
  • 358 Time View
তন্ময় দেবনাথ রাজশাহী প্রতিনিধি। রাজশাহীর বাঘায় এক বাক প্রতিবন্ধী ১৩ বছর বয়সী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে। কিশোরীর মা বাদী হয়ে বাঘা থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছে বলে জানাযায়। স্থানীয় সূত্রে জানা যায় , গত সোমবার ( ১ মে) দুপুর আনুমানিক ১২ টায় বাক প্রতিবন্ধী কিশোরীকে প্রতিবেশী গোলাম মোস্তফার ছেলে রিফাত (১৮) বাড়িতে ফুসলিয়ে ডেকে ধর্ষণের চেষ্টা করে। প্রতিবন্ধীর ভাই অভিযোগ করে বলেন, আমার বোন বাক প্রতিবন্ধী। তাকে আমরা সব সময় চোখে চোখে রাখি। আমার বাবা ইট ভাটায় কাজ করে। আমি বাজারে ছিলাম। আমার মা বাড়ির কাজ করছিল। এমন সময় আমার মা বোনকে দেখতে না পেয়ে আসেপাশে খোঁজা খুঁজি শুরু করে। খোঁজা খুঁজির এক পর্যায়ে আমাদের প্রতিবেশী রিফাত এর বাড়িতে যায় এবং ঘরের দরজাতে ধাক্কা দিয়ে ভেতর থেকে বন্ধ পায়। সে চলে আসতে লাগে এমন সময় ভেতর থেকে দরজা খোলে এবং আম্মু তখন বোনকে দেখতে পায় ও তড়িঘড়ি করে ঘরের ভেতরে প্রবেশ করে। সেখানে যেয়ে দেখে বোন ভয়ে ব্যাকুল হয়ে বিবস্ত্র অবস্থায় বিছানায় শুয়ে আছে। আম্মু কাদতে কাদতে বোন কে নিয়ে বাসায় চলে আসে। এর পর আমরা থানায় বিষয় টা জানায় এবং আম্মু বাদী হয়ে মামলা করে। বাঘা থানা পুলিশ আসামি কে অল্প সময়ের মধ্যেই আটক করেছে। আমরা এর সঠিক বিচার চাই। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামি রিফাত কে আটক করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST