1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
October 25, 2026, 2:05 pm
Title :
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ

বোরহানউদ্দিনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • Update Time : Sunday, April 30, 2023
  • 315 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মোঃ সজিব সর্দারকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম। বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে (২৯ এপ্রিল) রাতে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক সুজন ফকির সহ একটি টিম সজিবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে সজিবকে গ্রেফতার করে। সজিব বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফারুক সর্দারের ছেলে বলে জানা গেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া রবিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন,২০২২ সালে একটি মাদক মামলায় ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মাদক মামলার আসামী মোঃ সজিব সর্দারকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।তিনি জানান,সজিব দীর্ঘদিন পলাতক ছিল গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আজ রবিবার সকালে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST