1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ভোলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মাহিদুজ্জামান
May 2, 2026, 2:34 am
Title :
মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান নওগাঁর অজপাড়াগাঁয়ে মে দিবস পালিত নওগাঁয় জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত নওগাঁয় শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার

ভোলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মাহিদুজ্জামান

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২০, ২০২৩
  • 239 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম আজ বুধবার (১৯ জুলাই) পূর্বাহ্নে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন। পরে বিকাল ৪ টায় ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা জেলা পুলিশ লাইন্সে ভোলায় নবাগত পুলিশ সুপারকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপার মাহিদুজ্জামান কে বরণ করা হয়। নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলের সাথে পরিচিত হন। এসময় তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম সক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান,রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো: জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল),প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, ভোলা,ভোলা জেলা ডিবি কর্মকতা এনায়েত হোসেন,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাকসুদুর রহমান মুরাদ,মনুপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকতা জহিরুল ইসলাম কামাল সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST