October 30, 2026, 10:15 am
Title :
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন, সামগ্রী ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রী শান্তি আক্তার, পেলেন দপ্তর সম্পাদকের দায়িত্ব নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত

  • Update Time : Tuesday, August 15, 2023
  • 401 Time View

আশরাফুল আলম নিজস্ব প্রতিবেদকঃ

ভোররাতে চোরাই পথে ভারতে গরু আনতে যাওয়ার সম ভারতীয় সীমান্তরক্ষী বাহীনি (বিএসএফ) সদস্যদের গুলিতে আশিকুর রহমান রকি (২৬) গুরুতর আহত হয়েছে। তার সঙ্গীরা তাকে ভোর রাতেই উদ্ধার করে যশোরের একটি ক্লিনিকে ভর্তী করে। আহত আশিকুর রহমান রকি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত বর্তী লেবুতলা গ্রামের রওশন আলীর ছেলে। এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোর রাতে মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে। এলাকাবাসী জানান, ভোর রাতে আশিকুর রহমানসহ ৮/১০জন চোরাই পথে ভারতে গরু আনতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহীনির সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে আশিকুর রহমান রকি আহত হয়। স্থানীয় ইউপি সদস্য আবু আসান জানান, আহত আশিকুর রহমান রকি যশোরে ভর্তি আছে। এখন তার অবস্থা ভালো আছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বদকার শামীম উদ্দীন জানান, আমি লোক মুখে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা জানান, ভারতে যাওয়ার চেষ্টা করলে বিএসএফের ছয়তার গুলিতে একজন আহত হয়েছে বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST