1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করল বোরহানউদ্দিন থানা পুলিশ
May 25, 2026, 4:08 pm
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেফতার করল বোরহানউদ্দিন থানা পুলিশ

  • Update Time : মঙ্গলবার, জুন ২৭, ২০২৩
  • 274 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নুরনবী(৪৫) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বোরহানউদ্দিনের থানা সুত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ আলতাফ হোসেন ও সহকারি উপ-পরিদর্শ মেহেদী হাসান সহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৬ জুন সোমবার সকালে ডিএমপি ঢাকার কোতায়ালী থানাধীন সদরঘাট এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরনবীকে গ্রেফতার করা হয়। নুরনবী বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত জালাল আহম্মেদের ছেলে বলে জানা গেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া মঙ্গলবার সকালে আজকের পত্রিকাকে বলেন,খিলগাও থানার মাদক মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তার নামে যাবজ্জীবন সাজা দেওয়ার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিলেন। তবে গতকাল ঢাকা থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে বোরহানউদ্দিন থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং ২৭ জুন মঙ্গলবার সকালে আসামীকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,নুরনবীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় আরো ৪ টি গ্রেফতারি পরোয়ানার রায় হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST