1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
লোহাগড়ায় বৈকালিক স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন
October 27, 2026, 6:36 pm
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

লোহাগড়ায় বৈকালিক স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন

  • Update Time : Tuesday, June 13, 2023
  • 324 Time View

স্টাফ রিপোর্টারঃ সারা দেশের ন্যায় নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নামক বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নামক বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন, নড়াইল জেলা সিভিল সার্জন ডা: সাজেদা বেগম। উদ্বোধন অনুষ্ঠানে ডা: সাজেদা বেগম বলেন, বৈকালিক স্বাস্থ্যসেবাকে জনগণ ভালোভাবে নিয়েছে৷ চিকিৎসকরাও এ পদ্ধতিতে খুশি৷ যেহেতু এ প্রক্রিয়া ফলপ্রসূ হয়েছে এবং চাহিদা বাড়ছে সেহেতু, আরও ১৩২টি হাসপাতালকে বৈকালিক সেবার আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জহিদ মালেক৷ আমরা চেষ্টা করবো নতুন এসব প্রতিষ্ঠানে আরও ভালো মানের সেবা নিশ্চিত করতে৷ এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ( টিএইচও) ডা: মাসুদুর রহমান, (আরএমও) ডা: মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডা: শরীফুল ইসলাম,ডা: জান্নাতুল ফেরদৌস তন্বী , ডা: আসিফ আকবর, ডা:পান্থবিশ্বাস, ডা:কৃষ্ণপদ বিশ্বাস, ডা: মারিয়াম বানু,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ,নার্স,আয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST