1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য ফ্রী এম্বুল্যান্স সেবা চালু
October 29, 2026, 12:06 am
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

শৈলকুপায় নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য ফ্রী এম্বুল্যান্স সেবা চালু

  • Update Time : Tuesday, July 11, 2023
  • 356 Time View
সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় ইউনিয়নবাসীর জন্য নিজস্ব অর্থায়নে ফ্রী এম্বুল্যান্স সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে ফ্রী এম্বুল্যান্স সেবার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান তরুন রাজনীতিবীদ শফিকুল ইসলাম শিমুলের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তার দেখাদেখি দেশের অনেক প্রত্যন্ত ইউনিয়ন মানবতার কল্যানে এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল। এসময় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মিশন, সাধারণ সম্পাদক বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা ও বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য এ ফ্রী এম্বুল্যান্স সেবা চালু করেন। জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার ও উপজেলা শহর থেকে ১৫ কিলোমটার দুরুত্বে এ ইউনিয়ন পরিষদ অবস্থিত। যে কারনে জরুরী রোগীদের দ্রুত হাসপাতালে পাঠানোর উদ্দেশ্য ইউপি চেয়ারম্যান এ ফ্রী এম্বুল্যান্স সেবা প্রদানের উদ্যোগ নেন। তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এম্বুল্যান্সের ছবি ভাইরাল করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে এম্বুল্যান্সের চাবি হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST