1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সাংবাদিক মিলন মন্ডলকে ইর্ষান্বিতভাবে হত্যা মামলায় আসামী করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ৷
June 25, 2026, 8:15 pm
Title :
নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড

সাংবাদিক মিলন মন্ডলকে ইর্ষান্বিতভাবে হত্যা মামলায় আসামী করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত ৷

  • Update Time : রবিবার, আগস্ট ২৭, ২০২৩
  • 294 Time View

 শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দৈনিক কালবেলা ও বিজয় টিভির সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডলকে ইর্ষান্বিত ভাবে মোত্তালিব মুন্সি হত্যা মামলার আসামী করার প্রতিবাদে পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ২৬ আগস্ট শনিবার বিকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম। এতে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম সেলিম, সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ, শেখ রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসলাম আলীসহ অন্যান্যরা। এ প্রতিবাদ সভায় বক্তারা মোত্তালিব হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি জানান ও হত্যাকান্ডে জড়িত নয় এমন ব্যক্তি সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডলকে আসামী করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ করে উক্ত হত্যা মামলার সঠিক ভাবে তদন্তের দাবী জানান তারা। উল্লেখ্য, গত ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী পৌর এলাকার ব্র্যাক অফিসের সামনে কাচা বাজারের কাছে ঢাকা রংপুর মহাসড়কের পাশে আধা শতাংশ জমি নিয়ে দ্বন্দে মহেষপুর গ্রামের আব্দুল মান্নান গং ও আনোয়ার মুন্সি গং এর মাঝে মারামরির ঘটনায় আনোয়ার মুন্সির ছেলে মোত্তালিব হোসেন এলোপাতারি মারধরে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এঘটনায় পলাশবাড়ী থানায় ২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পলাশবাড়ী থানায় ২৪ আগস্ট দায়েরকৃত মামলার ১নং আসামীর আব্দুল মান্নানের আত্মীয় হওয়ায় পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মিজানুর রহমান মিলন মন্ডল-কে উক্ত মামলায় ১৮নং আসামী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST