1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সাংবাদিক শফিকুল ইসলাম এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।
August 25, 2026, 5:36 am
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

সাংবাদিক শফিকুল ইসলাম এর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল।

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩
  • 451 Time View

নিজস্ব সংবাদদাতা গাজীপুরঃ

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব বাউফল এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম এর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (০২ আগস্ট বাদ আসর গাজীপুরের জয়দেবপুরের হাড়িনাল হাই স্কুল রোডে বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির অফিসে

এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান

প্রধান অতিথি কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান বলেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম একজন ত্যাগী ও পরীক্ষিত সাংবাদিক। তার লেখার মাজে ফুটে ওঠে গ্রামগঞ্জের অসহায় মানুষের কথা এবং সব সময় চেষ্টা করে মানব সেবায় কাজ করতে আমরা তার রোগ মুক্তি কামনা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ সভাপতি ও গাজীপুর মহানগর ২৮ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী মোঃ শাকিদুল ইসলাম তিনি বলেন, আমরা যতটুকু জানি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম একজন সৎ ও সাহসী সাংবাদিক এবং মানব সেবায় কাজ করে যায় তার অসুস্থতার কথা শুনে মনটা সত্যি খারাপ হয়ে গেলো আল্লাহ কাছে এই ফরিয়াদ হে আল্লাহ তুমি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম ভাইকে পরিপূর্ণ সুস্থ করে দাও।

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি ও গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক তারেক রহমান জাহাঙ্গীর বলেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আমাদের বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব বাউফল এর যুগ্ম সাধারণ সম্পাদক আমি অনেকের কাছ থেকে শুনে নিজেকে ধন্য মনে করছি কারন নিজ এলাকার সাধারণ মানুষের আস্থাভাজন হওয়া এতো সহজ নয় আর সেই কঠিন কাজটাকে সহজ করে এলাকায় আস্থাভাজন হয়েছে সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম। তাঁর মতো সাংবাদিক আমাদের গর্ব আমাদের আস্থা ও ভরসার প্রতীক। আমি এও আশা করি তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভিডিও কলের মাধ্যমে অংশগ্রহণ করেন এবং আগু রোগমুক্তি কামনা করে বলেন আমরা সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম ভাইয়ের সম্পর্কে মোটামুটি সবি জানি তিনি একজন সৎ ও সংগঠনের জন্য নিবেদিত প্রাণ সংগঠন কে মনে প্রাণে অনেক ভালবাসতেন আমরা সকলে সুস্থতা কামনা করি আল্লাহ তায়ালা যেন দ্রুত সুস্থ করে দেন।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলামের আশু রোগমুক্তির জন্য মোনাজাত করেন হাফেজ মাও মোঃ আঃ জব্বার। মোনাজাতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম সহ অন্য অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST