October 30, 2026, 10:13 am
Title :
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন, সামগ্রী ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নারী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেত্রী শান্তি আক্তার, পেলেন দপ্তর সম্পাদকের দায়িত্ব নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব

সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত আসামি বশির আহমেদ এখন পলাতক

  • Update Time : Sunday, August 20, 2023
  • 384 Time View

আজিজুর রহমান,(যশোর) জেলা প্রতিনিধি: সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত আসামি বশির আহমেদ এখন পলাতক,সে রাজবাড়ী সদর থানার আলাদীপুর গ্রামের হোসেন আলী খানের পুত্র। গত ৫/৬ বছর ধরে কেশবপুর শহরের মৃত মোকাম আলী সরদারের ছেলে ধান , চাউল ব্যবসায়ী ফারুক হোসেনের সহিত ব্যবসা করে আসছিল। ব্যবসা চলাকালীন তার নিকট চার লক্ষ দশ হাজার টাকা পাওনা হয়ে যায় ফারুকের । বিভিন্ন সময়ে টাকার কথা বললে আজ না কাল দিবে তালবাহানা করতে করতে তিন বছর আগে তার নিজ নামীয় রাজবাড়ী সদর শাখার কৃষি ব্যাংকের একটি চেক ফারুক হোসেনকে প্রদান করেন ।। ফারুক হোসেন চেক নিয়ে বিভিন্ন সময় ব্যাংকে গেলে ব্যাংকে কোন টাকা না থাকায় তিনি চেক বাউন্স করে যশোর কোর্টে ফৌজদারি কার্য বিধির ৭৫ ধারায় যশোর যুগ্নু জেলা দায়রা জজ এ একটি মামলা দায়ের করেন। তাকে কয়েক বার উকিল নোটিশ দিলেও বশির আহমেদ কোনদিন কোর্টে হাজির হননি। সেই মোতাবেক মামলা চলতে থাকে গত ০৩-৪ -২০২৩ইং তারিখে বশির আহমেদ কে আদালত দশ মাসের কারাদণ্ড ও ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা করে একটি রায় ঘোষণা করেন এবং ৩০-৪-২৩ এ বশির আহমেদ কে আটকের জন্য ওয়ারেন্ট জারি করে রাজবাড়ী সদর থানাতে পাঠানো হয়। অথচ চার মাস অতিবাহিত হলেও রাজবাড়ী সদর থানা আসামিকে গ্রেফতার করতে পারিনি । এব্যাপারে সদর থানার ওসি বলেন আসামি বশির আহমেদ কে গ্রেফতার করার চেষ্টা চলছে খুব দ্রুত তাকে গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST