1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
September 27, 2026, 11:16 pm
Title :
সংগঠনের কি ‘সংবিধান’ থাকা বাধ্যতামূলক? নাকি সংবিধান ছাড়া সেটি অন্য কিছু? জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার সাংবাদিক সংগঠন হলেই কি ‘সংবিধান’ লাগবে না? নাকি এটিও প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্ব? বিশ্ব নদী দিবস ২০২৬: অস্তিত্বের সংকটে নদী, দিনাজপুরসহ দেশজুড়ে নদী সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ: নাগরিক দায়বদ্ধতা ও তরুণদের নেতৃত্ব জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জীবননগরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ

সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • 8 Time View

সীতাকুন্ড প্রতিনিধি।।২৬ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌরসদরে রাজবাড়ী রেস্টুরেন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সীতাকুণ্ড উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় চট্টগ্রাম উত্তর জেলার এনসিপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আনোয়ারুল আলম (খোকন)এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব আব্দুল করিম(টিপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার এনসিপির সাংগঠনিক সম্পাদক তানজিদ রহমান। প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি প্রশ্ন রাখেন,”সাধারণ মানুষ কেন এনসিপি করবে এবং এনসিপি কোন পন্থী রাজনীতি করে?”এ বিষয়ে তিনি বলেন,সাধারণ মানুষ ঐতিহ্যবাহী ও পুরনো রাজনৈতিক ধারার বাইরে নতুন নেতৃত্ব ও সংস্কারের প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে যুক্ত হতে বা দলটিকে সমর্থন করতে পারেন।তিনি আরও বলেন,এনসিপি বাংলাদেশপন্থী রাজনীতি করে।সভায় বক্তারা যোগ্যতা,গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক সক্ষমতার আলোকে অবিলম্বে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।তাঁরা বলেন, সীতাকুণ্ডে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা জরুরি। এ সময় উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ অতি অল্প সময়ের মধ্যে সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হবে মর্মে উপস্থিত নেতাকর্মী ও সংগঠকদের আশ্বস্ত করেন।মতবিনিময় সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন,যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের সমন্বয়ে সীতাকুণ্ড উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।সভায় সীতাকুণ্ড উপজেলার স্থানীয় তরুণ,বয়োজ্যেষ্ঠ এবং বিভিন্ন পেশায় নিয়োজিত নতুন সংগঠকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST