1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন
September 29, 2026, 2:12 am
Title :
নওগাঁর মান্দায় মসজিদের টয়লেট ও ওযুখানার উদ্বোধন পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার পত্নীতলায় যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁয় কোন্দলে বাস বনাম সিএনজি, ভোগান্তিতে যাত্রীরা উচ্চ আদালতের নির্দেশ অমান্য সংগঠনের কি ‘সংবিধান’ থাকা বাধ্যতামূলক? নাকি সংবিধান ছাড়া সেটি অন্য কিছু? জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার সাংবাদিক সংগঠন হলেই কি ‘সংবিধান’ লাগবে না? নাকি এটিও প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্ব? বিশ্ব নদী দিবস ২০২৬: অস্তিত্বের সংকটে নদী, দিনাজপুরসহ দেশজুড়ে নদী সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবি

জীবননগরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • 19 Time View

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে চুয়াডাঙ্গার জীবননগরে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জীবননগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে এ বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চুয়াডাঙ্গার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নজরুল ইসলাম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক জসীমউদ্দীন, প্রশিক্ষিকা খাদিজা খাতুনসহ জীবননগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপির সদস্যরা। বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এসব চারা নিজ নিজ এলাকায় রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। আনসার ও ভিডিপির সদস্যদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় এসব চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হলে স্থানীয় পর্যায়ে সবুজায়ন আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। বৃক্ষরোপণ অভিযান-২০২৬ কর্মসূচির আয়োজন করে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, জীবননগর, চুয়াডাঙ্গা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST