1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর পত্নী তলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
September 30, 2026, 5:57 am
Title :
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ শোক বার্তা চিরিরবন্দরের পশ্চিম সাইতাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়-এর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নবাসীর প্রতি বিনীত নিবেদন ও দোয়া প্রার্থনা দক্ষিণ শিবপুর আবাসন প্রকল্প-২ এর উন্নয়ন ও সেবার অঙ্গীকার আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস: সুশাসন ও জনক্ষমতায়নের মূল চাবিকাঠি ​নওগাঁয় তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণ সীতাকুণ্ডে লোকবল সংকটে উপজেলা সমাজসেবা দপ্তর।।নিস্ক্রিয় হয়ে পড়ছে নিবন্ধিত সংগঠন গুলি নওগাঁর পত্নী তলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ মহেশপুরে পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার নওগাঁর মান্দায় মসজিদের টয়লেট ও ওযুখানার উদ্বোধন

নওগাঁর পত্নী তলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • 15 Time View

। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার পত্নীতলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন,এই মর্মে খবর পাওয়া যায়। প্রাপ্ত খবরে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার আমবাটি বাজারের পাশে নজিপুর-ধামইরহাট সড়কে এই ফ্যাটাল দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চারজন আরোহী দুটি মোটরসাইকেলে করে ধামইরহাট থেকে নজিপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আমবাটি বাজার এলাকায় বিপরীত দিক থেকে একটি ভটভটি চলে আসলে তা এড়াতে গিয়ে একটি মোটরসাইকেল অপরটিকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে এবং চারজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার চকরহমত গ্রামের সোহাগ (১৯), নূর আলম (২৩), মিলন (৪৫) ও আজাদ হোসেন (৩০)। দুর্ঘটনায় তাদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রূত করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নূর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বাকি তিনজন বর্তমানে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST