1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গোবিন্দগঞ্জে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ শাহজাহান সরকার
June 24, 2026, 8:51 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

গোবিন্দগঞ্জে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোঃ শাহজাহান সরকার

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩১, ২০২৩
  • 288 Time View

 শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দ্বারপ্রান্তে। এ উপলক্ষে ৩২- গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ডাঃ মোঃ শাহজাহান সরকার ইতিমধ্যে এলাকায় কাজ করছেন। ডাঃ শাহজাহান সরকার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান। তার বাবার নাম মৃত ময়েজ উদ্দিন সরকার, মাতা মৃত সালেহা বেগম। ছাত্র জীবন থেকে শাহজাহান সরকার ছাত্র লীগের রাজনীতির সাথে জড়িত। চাকরি জীবনে দলের প্রতিটি কর্মসূচি পালনে ভুমিকা ছিল অগ্রগামী । কর্মময় জীবনঃ ছাত্র জীবন রংপুর মেডিকেল কলেজে এমবিবিএস শেষ করে শাহজাহান আলী বিসিএস পরীক্ষার মাধ্যমে ১৯৮৩ সালে সরকারি মেডিকেলে চিকিৎসক হিসেবে যোগদান করে ২০১৫ সাল পর্যন্ত সুনামের সাথে কাজ করে চাকরি জীবন শেষ করেন। চাকরি জীবনে চিকিৎসক পেশার পাশাপাশি এলাকার আওয়ামী লীগ কে সুসংগঠিত করতে কাজ করেন ও সাহায্য সহযোগিতা করেন নিরলসভাবে। আওয়ামী পন্থী চিকিৎসক হওয়ায় চাকরীকালীন সময়ে বিএনপি সরকারের বিভিন্ন সময় শাস্তিমুলক বদলী, দুর্গম এলাকায় পোষ্টিং সহ অন্যায় বিভাগীয় মিথ্যা মামলায় হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। ডাঃ শাহজাহান সরকার স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হিসাবে ২০১৫ সালের অক্টোবরে অবসর গ্রহন করেন। অবসরের পর তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগকে সুসংগঠিত করতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন এবং এখনো করে যাচ্ছেন। তিনি চাকরি কালীন সময়ে দীর্ঘদিন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ( বি, এম, এ) গাইবান্ধা জেলার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ড ঃ ১৯৭০ সালে বাংলাদেশ ছাত্রলীগ তালুককানুপুর ইউনিয়ন শাখার সদস্য হিসাবে রাজনীতি শুরু করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে বাংলাদেশ ছাত্রলীগ তালুককানুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৪ সালে বাংলাদেশ ছাত্রলীগ গোবিন্দগঞ্জ কলেজ শাখার সদস্য ও ১৯৭৫-৭৬ সালে গোবিন্দগঞ্জ থানা ছাত্রলীগের সদস্য হন। ১৯৭৭-৭৯ সালের দিকে রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সদস্য ও পরে ১৯৭৯-৮৩ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম উত্তোলন করেন ও পুরন করে জমা দেন। সেবার মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে কঠোর পরিশ্রম করেন। এদিকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ডাঃ শাহজাহান সরকার সাংবাদিকদের জানান, আমি আওয়ামীলীগ কে সুসংগঠিত করতে এলাকায় ব্যপক কাজ করছি। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আমি আওয়ামী লীগ মনোনীত এমপি পদে একজন মনোনয়ন প্রত্যাশী। আশা করি আওয়ামী লীগের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় মনোনয়ন বোর্ড আমাকে সর্ববিষয়ে বিবেচনা করে দলীয় মনোনয়ন দিবেন ইনশাআল্লাহ।। তিনি আওয়ামীলীগ সহ অত্র আসনের জনগণের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST