1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চৌগাছায় তারের বেড়া কেটে ৫০ হাজার টাকার ড্রাগন চুরি।কৃষক হতাশ
September 28, 2026, 7:58 am
Title :
সংগঠনের কি ‘সংবিধান’ থাকা বাধ্যতামূলক? নাকি সংবিধান ছাড়া সেটি অন্য কিছু? জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার সাংবাদিক সংগঠন হলেই কি ‘সংবিধান’ লাগবে না? নাকি এটিও প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্ব? বিশ্ব নদী দিবস ২০২৬: অস্তিত্বের সংকটে নদী, দিনাজপুরসহ দেশজুড়ে নদী সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ: নাগরিক দায়বদ্ধতা ও তরুণদের নেতৃত্ব জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জীবননগরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ

চৌগাছায় তারের বেড়া কেটে ৫০ হাজার টাকার ড্রাগন চুরি।কৃষক হতাশ

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • 13 Time View

। খলিলুর রহমান জুয়েল চৌগাছা থেকে / যশোরের চৌগাছার আন্দুলিয়া গ্রামের আব্দুল খালেকের ছেল মারুফ হোসেনের দেড় বিঘা ড্রাগন চাষ রয়েছে।গত শুক্রবার গভীর রাত্রে তারের বেড়া কেটে এক সংবদ্ধ চক্র পুরো বাগানের ফল কেটে নিয়ে গেছে। মারুফ হোসেন সকালে জমিতে গিয়ে দেখে গাছগুলো এলোমেলো ভাবে থাকা,জমিতে ফল পড়ে রয়েছে ও তারের বেড়াকাটা দেখে আশপাশের মানুষের ডাকদেন তারা দেখে বলেন মানুষ মানুষের হয়ে এতবড় ক্ষতি করতে পারেনা। এরা অনেক লোক এসেছে একসাথে এটা একটি চক্র যা খুব সহজেই ফল তুলে নিয়ে বাজারজাতকরণ করতে পারে। এ বিষয়টি নিয়ে মারুফ হোসেন বলেন আমি ধারদেনা হয়ে ও লোনতুলে এ চাষ করেছি। গত শুক্রবারে রাত্রে বাগান থেকে ৫০ হাজার টাকার ড্রাগন চুরি করে নিয়ে গেছে। দায় দেনার কারণে আমার পক্ষে এতবড় ক্ষতি সহ্য করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় মাস্টার সাহেব আলী বলেন তারের বেড়া কেটে ৫০ হাজার টাকার ফল কেটে নিয়ে গেছে এতে করে ব্যপক ক্ষতি হয়েছে মারুফের। প্রতক্ষদর্শী রিমোন হোসেন বলেন মারুফের ব্যাপক ক্ষতি হয়েছে এলাকায় তার কোন শত্রুতা নেই কাহরোর সাথে। মারুফ আরো বলেন আমি এলাকার গরিনাথপুর, শিশুতলা, বেলেমাঠ সহ বিভিন্ন বাজারে গিয়ে খুঁজেছি কোন সন্ধান মেলেনি। আন্দুলিয়া গ্রামের ড্রাগন চাষী পলাশ বিশ্বাস বলেন আমরা রাত্রে বাগান পাহারা দিচ্ছি। খড়িঞ্চা নওদাপাড়া গ্রামের মমিনুর রহমান বলেন আমার ড্রাগন চুরি হয়েছিল। এখন থেকে পাহারা দিচ্ছি। এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন বলেন উপজেলায় ড্রাগন ব্যাপক চাষ হয়েছে ফলনও ভালো।তবে রাত্রে চুরি হচ্ছে বিষয়টি আমার জানা নেই।তবে অভিযোগ আসলে আমরা প্রশাসনকে জানাবো।বিষয়টি নিয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন এ বিষয়ে আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST