1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৮ কারবারি গ্রেপ্তার
September 12, 2026, 6:43 pm
Title :
পত্নীতলায় মধ্যরাতে ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাইমালসহ দুই কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৮ কারবারি গ্রেপ্তার পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ১ মানবিক বেলালের মানবতার অন্ত নেই নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪ কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী পুলিশ সুপারের নির্দেশে মান্দায় মাদকবিরোধী অভিযান ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেফতার সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৮ কারবারি গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
  • 35 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি বিপুল পরিমাণ মাদক ও পরিবহনে ব্যবহৃত দুই মোটরসাইকেল জব্দ নওগাঁ জেলা পুলিশের জোরদার মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর, মান্দা, পোরশা ও নিয়ামতপুর থানা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এসব অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৭৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫০ পিস ইয়াবা এবং পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মান্দা থানা পুলিশের অভিযানে ২৪ পিস ট্যাপেন্টাডল, ৫০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পোরশা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। এ ঘটনায় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিয়ামতপুর থানা পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সমগ্র নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক নির্মূলে পুলিশকে তথ্য ও সহযোগিতা দেওয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST