1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশায় বড় মাদকবিরোধী অভিযান: দুইজন গ্রেপ্তার, ৩৮৭০ ট্যাপেন্টাডল ও প্রায় ৫ লাখ টাকা উদ্ধার
September 28, 2026, 7:59 am
Title :
সংগঠনের কি ‘সংবিধান’ থাকা বাধ্যতামূলক? নাকি সংবিধান ছাড়া সেটি অন্য কিছু? জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার সাংবাদিক সংগঠন হলেই কি ‘সংবিধান’ লাগবে না? নাকি এটিও প্রাতিষ্ঠানিক দেউলিয়াত্ব? বিশ্ব নদী দিবস ২০২৬: অস্তিত্বের সংকটে নদী, দিনাজপুরসহ দেশজুড়ে নদী সুরক্ষায় জরুরি পদক্ষেপের দাবি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ: নাগরিক দায়বদ্ধতা ও তরুণদের নেতৃত্ব জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জীবননগরে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন সীতাকুণ্ড উপজেলা এনসিপির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ

পোরশায় বড় মাদকবিরোধী অভিযান: দুইজন গ্রেপ্তার, ৩৮৭০ ট্যাপেন্টাডল ও প্রায় ৫ লাখ টাকা উদ্ধার

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
  • 21 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁর পোরশায় পুলিশের বড় ধরনের মাদকবিরোধী অভিযানে মাদক সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার ১ নম্বর নিতপুর ইউনিয়নের কালাইবাড়ী গ্রামের তহুরুলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মো. শাকিল (২০), পিতা—মো. মজিবুর রহমান এবং মোছা. বেবী খাতুন (৩৩), স্বামী—মো. তহুরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। পুলিশের তল্লাশিতে তহুরুলের বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে মাটির গর্তে লুকিয়ে রাখা অবস্থায় ৩৮৭ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতি পাতায় ১০টি করে মোট ৩ হাজার ৮৭০ পিস ট্যাবলেটের আনুমানিক মূল্য ১১ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গ্রেপ্তারদের কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ ৪ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা এবং তাদের ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসব আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা একটি মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ওই চক্রটি ভারত থেকে মাদক এনে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার দুইজন ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নওগাঁ জেলা পুলিশ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করবে বলেও জানান পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST