1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ১
September 11, 2026, 4:50 pm
Title :
পত্নীতলায় মধ্যরাতে ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাইমালসহ দুই কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৮ কারবারি গ্রেপ্তার পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ১ মানবিক বেলালের মানবতার অন্ত নেই নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪ কণ্ঠ থামিয়ে দেওয়ার অধিকার কারও নেই: আবীর চৌধুরী পুলিশ সুপারের নির্দেশে মান্দায় মাদকবিরোধী অভিযান ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেফতার সীতাকুণ্ডে উপজেলা সমবায় দপ্তরে নিবন্ধন কৃত সমিতি সংখ্যা ৭৯টি তারমধ্যে নিস্ক্রিয়৩৪ টি।।প্রায় ঘটছে গ্রাহকের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

পোরশায় মাদকবিরোধী অভিযান: ৫০০ লিটার ওয়াশ ও ১০ লিটার চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ১

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
  • 28 Time View

 শান্তি আক্তার নওগাঁ প্রতিনিধি নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ১০ লিটার চোলাই মদ জব্দ করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় সনতেশ রায় (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে নিতাই হরিজন (৩৫) নামে আরও একজন পলাতক রয়েছেন। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সনতেশ রায় ও নিতাই হরিজনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিনে থাকা ৫০০ লিটার ওয়াশ/জাওয়া এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত মাদক ও মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। গ্রেপ্তার সনতেশ রায় মুকুল রায়ের ছেলে এবং পলাতক নিতাই হরিজন রাম হরিজনের ছেলে। তারা দুজনই পোরশা উপজেলার মাক্তাপুর আদিবাসী পাড়ার বাসিন্দা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জনসাধারণের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST