1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্য সহ আটক ৪
May 25, 2026, 5:05 pm
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্য সহ আটক ৪

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩
  • 315 Time View

 

নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে পক্ষিয়া ইউনিয়নের ২ ইউপি সদস্য সহ ৪ জুয়ারি কে আটক করা হয়েছে।

বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে ৫ জুলাই বিকালে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক হৃদয় চাকলাদার সহ বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার ছাত্তারের চায়ের দোকানের ভিতর থেকে ৮নং পক্ষিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মামুন হাসান(৪৫),৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকবালুর রহমান(৪০),মোঃ আব্দুল হাই(৪৪),নুরনবী মাঝি(৫০) কে আটক করে।

আটকৃতরা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া ৬ জুলাই দুপুরে আজকের পত্রিকাকে জানান,আমি বোরহানউদ্দিন থানায় যোগদানের পরেই জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি,অপরাধী যে দলেরই হউক না কেন ছাড় পাবে না এই নীতিতেই আমাদের কার্যক্রম চলছে “তারই ধারাবাহিকতায় বুধবার বিকালে জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্য সহ ৪ জুয়ারি কে আটক করে বৃহস্পতিবার সকালে মামলার মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান,অপরাধ প্রবণতা কমাতে প্রতিনিয়ত বোরহানউদ্দিন থানা পুলিশের বিভিন্ন ইউনিট বিট পুলিশিং কার্যক্রম করে যাচ্ছে,সেখানে স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে সকল স্তরের মানুষকে সচেতন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST