1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ২০টি স্মার্ট ফোন উদ্ধার করল পুলিশ
August 25, 2026, 8:22 am
Title :
জীবননগরে উপশম প্লাসের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেফতার হাসপাতালে মজুত থাকলেও রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, নিজ খরচে কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী মহেশপুরে এম.পি.বি. মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি খালেক মাসুদ মহেশপুরে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্মাণ শ্রমিকদের ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় মেরিনা হত্যাকান্ডের আর এক অভিযুক্ত গ্রেফতার নওগাঁর পত্নী তলায় গত ২৪ ঘন্টায় ১০ জন অপরাধী আটক নওগাঁর পত্নী তলায় কলা বাগান বিনষ্টকারী আটক “মাটির মা ফাউন্ডেশন” কোলকাতা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মান্দায় ৪৬০ লিটার চোলাই মদসহ নারী গ্রেফতার

বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ২০টি স্মার্ট ফোন উদ্ধার করল পুলিশ

  • Update Time : রবিবার, জুন ২৫, ২০২৩
  • 315 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ২০ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম। বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার নির্দেশে জুন মাসের প্রথম থেকে আজ ২৫ জুন পর্যন্ত বোরহানউদ্দিন থানার এসআই মোঃ সুজন ফকির জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া মোট ২০টি মোবাইল ফোন উদ্ধার করেন। জানা গেছে,ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানার বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ২০টি স্মার্ট ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ। স্মার্ট ফোন পেয়ে আকবর (২৭),পৌরসভা ০২ নং ওয়ার্ড, মোঃ সাকিব (২০), দালালপুর ০৫ নং ওয়ার্ড,মো: জাকির হোসনে (৪১),গ্রাম টগবী দালালপুর ০৫ নং ওয়ার্ড,মো: নাজিম (২৫),পিতা মো: নিরব, গ্রাম চরআলগী দেউলা ইউনিয়ন,মোসা: জেসমিন আক্তার (৩৮), গ্রাম গঙ্গাপুর ০৫ নং ওয়ার্ড,মো: শরীফ হোসেন (৩১),মাষ্টার বাড়ি হাসান নগর ইউনিয়ন,মো: আয়াতুল্লাহ (১৯) সাং হাওলাদার বাড়ি,মোসা: মনি (৫৮),রাজীব রতন দে (৫৯),পৌরসভা ০৫ নং ওয়ার্ড,শুভাসীস সেন (৩৭) বরিশাল সদর কোতয়ালী থানা,জাকির হোসেন,মো: আশিক (২৮) সহ প্রকৃত ২০ জন মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এসময় তারা বোরহানউদ্দিন থানার ওসি ও মোবাইল ফোন উদ্ধারকৃত এস আই সুজন কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,আমরা প্রতিমাসেই তথ্য প্রযুক্তির মাধ্যমে অসংখ্য মোবাইল ফোন উদ্ধার করেছি তারই ধারাবাহিকতায় চলতি মাসে বোরহানউদ্দিনের বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের থানা পুলিশ টিম মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST