1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পীর গঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালিত
April 17, 2026, 3:55 pm
Title :
নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা সীতাকুণ্ডে আবুল খায়েরে ডাকাতি প্রতিবারের ন্যায় এবারও হতে যাচ্ছে ফতেপুরের সেই ঐতিহ্যবাহী বান ফোড়ের চড়ক মেলা, মেলার আকর্ষণে রয়েছে ৯ সন্যাশি নওগাঁয় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর শহর নওগাঁর পত্নী তলা উপজেলায় স্বতঃস্ফূর্ত আনন্দ ও উদ্দীপনা সহ ” ” বাংলা বর্ষ “- কে বরন

ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে পীর গঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি পালিত

  • Update Time : সোমবার, মে ২২, ২০২৩
  • 297 Time View

 

স্টাফ রিপোর্টারঃ মোঃ মাহফুজুর রহমান ‘বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ- ২০২৩’ উদযাপন করেছে ঠাকুর গাঁও জেলা পীর গঞ্জ উপজেলা প্রশাসন। ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এবারের ভূমি সেবা সপ্তাহ। সোমবার (২২ মে) বেলা ৪টায় উপজেলা ভূমি অফিস আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির এই তথ্য জানান। এর আগে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ উদ্বোধন করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির বলেন, এই সেবা সপ্তাহে উপজেলার সকল ভূমি অফিসে ভূমি সেবা ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে, ইউনিয়ন সমূহে বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, সেবা প্রার্থীসহ সর্বস্তরের জনসাধারণদের নিয়ে আলোচনা সভা, সেমিনার, র্যলি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট ভূমি সেবা প্রদানে উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগসমূহ, ই-নামজারির আবেদন প্রক্রিয়া, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করা হবে। তিনি বলেন, ২০৪১ সালের সুখী, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে হয়রানিমুক্ত স্মার্ট ভূমি সেবা প্রদান করার প্রত্যয় হবে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদযাপনের মূল লক্ষ্য। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, তারাকান্দা কর্তৃক আয়োজিত সকল কর্মসূচি সর্বসাধারণের মাঝে পৌঁছে দেয়ার আহবান জানান তিনি । সকলের সহযোগিতায় ভূমি সেবা সপ্তাহ, ২০২৩ সফল হোক এই প্রত্যাশাও করেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি আরো বলেন,সুখী, সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতির পিতা সর্ব প্রথম ভূমি সংস্কার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আধুনিক ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন। সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে ২৮ টি মৌলিক বিষয়কে অন্তর্ভুক্ত করে জাতীয় ভূমি ব্যবহার নীতি, ২০০১ গ্রহণ করেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ভূমি সংক্রান্ত আইন কানুনের যুগোপযোগিকরণের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার প্লাটফর্ম গড়ে তোলেন। ডিজিটাল ভূমি ব্যবস্থপনার সুফল হিসাবে ‍‍`ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর গ্রহণ, অনলাইন সায়রাত মহাল, জলমহাল, ব্যবস্থপনা, ই-পৰ্চা, ই-নকশা গ্রহণসহ নানাবিধ ভূমি সেবা ঘরে বসে গ্রহণ করা। এসময় ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST