1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
September 5, 2026, 5:24 pm
Title :
মহেশপুরে৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সাজ্জাদুল মিরাজের বড় ছেলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত বাক্‌স্বাধীনতা যেন হ্রাস পেয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথিতে পত্নীতলায় ঐতিহাসিক মঙ্গল শোভাযাত্রা: ৭-৮ হাজার ভক্তের সমাগম মহেশপুরে নির্মানের পরের দিনিই মাটির চাপে ধসে পড়লো তিন লাখ টাকা ব্যায়ে ব্রিজের স্থানে কালভাট গাঁথুনি।  ধর্ম পালনে কোনো ধরণের মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী সীতাকুণ্ডে কেন্দ্রীয় ঘোষিত লং মার্চ উপলক্ষে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ সীতাকুণ্ডে জাল দলিল সৃজনের অভিযোগে ৪ জন গ্রেফতার নওগাঁর পত্নী তলায় মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি আটক নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে নায়েব, নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

মহেশপুরে৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • 20 Time View

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ মোঃ মিন্টু মিয়া (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ১০নং নাটিমা ইউনিয়নের নস্তি গ্রামের ফকির মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত মিন্টু মিয়া নস্তি (মধ্যপাড়া) গ্রামের রমজান আলীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ ফয়সাল হাওলাদার, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ফকির মোড় এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মিন্টু মিয়াকে আটক করা হয় এবং তাঁর কাছ থেকে আনুমানিক ১,৫০০ টাকা মূল্যের (০.৫ গ্রাম) ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানা পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-১১, তারিখ: ০৫/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূল ও এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST