1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত
July 28, 2026, 7:55 pm
Title :
রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত নওগাঁয় শিক্ষক নিহতের পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী মহেশপুরে ১২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য Eskuf Syrup ও ০১টি মোবাইল সহ ০২ জন আসামী গ্রেফতার < উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার চৌগাছা থানার বিশেষ অভিযানে ৬৮ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা

রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
  • 24 Time View

 শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নিরাপদ নগরী গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে র‌্যাব-৫ এর উদ্যোগে একটি উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নওগাঁ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। সভায় র‌্যাব-৫ এর কর্মকর্তারা বলেন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনগণের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তারা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান। উন্মুক্ত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নাগরিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা র‌্যাব-৫ এর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST