1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
শৈলকুপায় মেয়েকে নির্যাতন করলো পাষন্ড জামাই
July 27, 2026, 8:10 pm
Title :
মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা”

শৈলকুপায় মেয়েকে নির্যাতন করলো পাষন্ড জামাই

  • Update Time : রবিবার, আগস্ট ২৭, ২০২৩
  • 310 Time View

সুজন বিশ্বাস শৈলকূপা ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর গ্রামে যৌতুক না পেয়ে পিতাকে মোবাইল কলে রেখে মেয়েকে বেধঢ়ক মারপিট করার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নির্যাতিতা শামীমা সুলতানা সাথী শৈলকুপা উপজেলার মহেশপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। তার স্বামী হাসানুর জামান রিপন হাকিমপুর গ্রামের জলিল শেখের ছেলে। মেয়েটি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতিতা সাথী জানান, ৩ মাস আগে হাসানুর জামান রিপনের সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ে সময় তার বাবার বাড়ি থেকে সোনার গহনাসহ নগদ টাকা যৌতুক দেয়। বিয়ের কিছুদিন সবকিছু ভালো থাকলে ১ মাস পার হতে না হতেই যৌতুকলোভী রিপন টাকার জন্য সাথীকে চাপ দিতে থাকে। পরিবারের কথা চিন্তা করে সাথী বাড়িতে কিছু বলে নি। ১ সপ্তাহ আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার দেবর ও ননদ তাকে গলায় ওড়না পেচিয়ে হত্যার চেষ্টা করে। সাথীর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সেবারের মত রক্ষা পায়। এরপর বিভিন্ন সময় টাকার জন্য রিপন ও তার পরিবারের লোকজন চাপ দিতে থাকে। সর্বশেষ শনিবার সাথীকে টাকা আনার কথা বললে সাথী অস্বীকার করে। পরে সাথীর পিতা শরিফুল ইসলামকে মোবাইল কলে রেখে বেধড়ক মারপিট করে দেবর, ননদসহ পরিবারের সদস্যরা। পরে শরিফুল ইসলাম মেয়েটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। শরিফুল ইসলাম বলেন, আমার মেয়েটি হত্যার উদ্দেশ্যে তারা মারপিট করেছে। এভাবে নির্যাতন করা কোন মানুষ করতে পারে না। আমি এই নির্যাতনের বিচার চাই। এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST